× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমজান মাসের নিরাপত্তা

যশোরে অতিরিক্ত ৭ শতাধিক পুলিশ মোতায়েন

যশোর প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ২০:৩৫ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৫ ২০:৫০ পিএম

সংবাদ সম্মেলনে কথা বলছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে কথা বলছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী। প্রবা ফটো

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরকে সামনে রেখে যশোরে ব্যাপক পুলিশি নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার নয়টি থানায় অতিরিক্ত সাত শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার নূর-ই আলম বলেন, ‘৯টি থানায় ২৫টি পেট্রোল, ৬০টি মোবাইল, ১৩টি পিকেট টিম এবং ২৭টি বাইক মোবাইল টিম সার্বক্ষণিক টহল দেবে। এ ছাড়া কোতোয়ালি থানা এলাকায় ২৮টি মোবাইল, ৪টি পিকেট টিস এবং ৭টি ফুল পেট্রোল টিম কাজ করবে। শহরের প্রধান সড়ক ও অলিগলিতে মোটরসাইকেলে মোবাইল টিম টহল দেবে। পাশাপাশি সাদা পোশাকে বিশেষ টিম, রেডি টু মুভ ও কুইক রেসপন্স টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ছিনতাইকারী চক্র ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় রিকশামালিক সমিতির সহযোগিতা নেওয়া হবে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পুলিশ সদস্যরা দৃশ্যমান থাকার পাশাপাশি সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকবেন। আমরা চাই, পুলিশ সদস্যরা জনগণের সেবায় নিয়োজিত থেকে তাদের বেতন হালাল করে নেবেন। রমজানে ছিনতাই ও অন্যান্য অপরাধ ঠেকাতে পুলিশ তৎপর থাকবে। প্রতিটি ব্যাংকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। বড় অঙ্কের আর্থিক লেনদেনের সময় পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা