× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫ টাকার বেগুন রাতারাতি ৭০

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১৭:১৪ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৫ ১৭:২৮ পিএম

হিলির সবজি বাজারে বেগুনের দামে আগুন। প্রবা ফটো

হিলির সবজি বাজারে বেগুনের দামে আগুন। প্রবা ফটো

দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে সবজি বাজারে বেগুনের দাম বেড়েছে কেজিতে ৫৫ টাকা। ১৫ টাকা কেজির বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে হিলি সবজি বাজার ঘুরে এ তথ্য  জানা যায়।

পবিত্র রমজান মাসের আগের দিন যে বেগুনের কেজি ছিল ১৫-২০ টাকা, প্রথম রোজায় সেই বেগুনের দাম বেড়ে তা বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। রোজাদারদের ইফতারে বেশি পছন্দের খাবার বেগুনের চপ। রোজার আগে এ সবজির চাহিদা কম থাকলেও, রোজার দিন থেকেই এর চাহিদা বেড়েছে কয়েকগুণ। এ সুযোগটি নিচ্ছেন ব্যবসায়ীসহ বেগুন চাষিরা। কয়েকগুণ দাম বাড়ায় হতাশ সাধারণ ক্রেতারা।

এমদাদ চৌধুরী নামের একজন ক্রেতা বলেন, সব মগের মুল্লুক, রাতারাতি আকাশ ছোঁয়া দাম। রোজার দুদিন আগে ১৫ টাকা কেজি বেগুন কিনেছিলাম। আজ সেই বেগুন ৭০ টাকা কেজি কিনতে হলো। দাম বাড়ার তো একটা লিমিট থাকা দরকার।

আশফাক মুনীর নামের আরেক ক্রেতা বলেন, ইফতারে বেগুনের চপ সবারই প্রিয়। কিন্তু বাজারে বেগুনের দাম অনেক বেশি। এত দাম হলে আমাদের মতো সাধারণ ক্রেতারা কী করে বেগুন কিনবে?

হিলি বাজারে সবজি ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, রমজানের আগে বেগুনের তেমন চাহিদা ছিল না। বর্তমান এর অনেক চাহিদা। অধিকাংশ ক্রেতাই বেগুন কিনছে। চাহিদা বাড়ায় কৃষকরাও হঠাৎ দাম বেশি নিচ্ছে। তাই বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে আমাদের। আমরা প্রকারভেদে বেগুন ৫০-৭০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা