× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামগঞ্জে যুবদলের আহ্বায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১৭:১৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ত্যাগী ও নির্যাতিত অধিকাংশ কর্মীদের বঞ্চিত করে সুবিধাবাদীদেরকে নিয়ে রামগঞ্জ উপজেলা ও পৌরসভা যুবদলের কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রামগঞ্জ পৌর শহরের সোনাপুর চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামগঞ্জ নুর প্লাজা মার্কেটের সামনে এসে সমাবেশ ও বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে ‘এক তরফা’ কমিটি ভেঙে দিয়ে ত্যাগীদের নিয়ে উপজেলা ও পৌরসভা যুবদলের কমিটি ঘোষণা করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন পলাশের সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন বেগের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য মোরশেদ আলম, সুমন চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক তাজুল ইসলাম, যুবদল নেতা মারুফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ ফারুক, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও যুবদল নেতা কামাল উদ্দিন রায়হান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন রাসেল, মহিলা দল নেত্রী নয়ন বেগম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবদল নেতা হারুন রশীদ, যুবদল নেতা মোতালেব হোসেন, ওমর ফারুক, আব্দুল মন্নান ব্যাপারী, সফিক পাটওয়ারী, মোশাররফ হোসেন, ফারুক হোসেন, যুবদল নেতা নেকবর, কামাল হোসেন, তারেক আজীজ, আজিজ মজুমদার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা