× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর জেরে মহাসড়ক অবরোধ, ভাঙচুর-অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৫ ১১:০৫ এএম

আপডেট : ০৩ মার্চ ২০২৫ ১২:২৩ পিএম

গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। প্রবা ফটো

গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। প্রবা ফটো

গাজীপুরে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

সোমবার (৩ মার্চ) সকালে ভোগড়া বাইপাস মোড়ে তারা কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় বেশ কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, ভোগড়া বাইপাস এলাকায় প্যানারোমা অ্যাপারেলস কারখানার কর্মী আফসানা আক্তার লাবনী (৩০) পারিবারিক দ্বন্দ্বের জেরে সাততলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এরপর শ্রমিকদের মধ্যে কারখানা কর্তৃপক্ষের অবহেলাজনিত মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তারা সকাল ৮টার দিকে ভাঙচুর শুরু করেন। এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করে কয়েকটি মোটরসাইকেল, বাইসাইকেল ও একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেন।

পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সকাল ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক করেন। তবে প্রতিবাদ ছড়িয়ে পড়ায় বোর্ডবাজার থেকে গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর ও গাজীপুর-টাঙ্গাইল সড়কের আশপাশের প্রায় ৫০টি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা