× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালকিনিতে তিন খুন, প্রধান দুই আসামি গ্রেপ্তার

কালকিনি (মাদারীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ২১:০৪ পিএম

কোলাজ, প্রবা

কোলাজ, প্রবা

মাদারীপুরের কালকিনিতে আলোচিত তিন খুনের মামলার এক ও দুই নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন মামলার প্রধান আসামি এবং তার ভাই মশিউর রহমান রাজন দুই নম্বর আসামি।

স্থানীয়রা জানান, আধিপত্য নিয়ে মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আকতার শিকদারের বিরোধ চলছিল। এর জেরে গত ২৭ ডিসেম্বর ভোরে আকতার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সিরাজ চৌকিদার নামে তিনজনকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যান ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয় আরও বেশ কয়েকজন। 

ঘটনার তিনদিন পর (৩০ ডিসেম্বর) আকতার শিকদারের বাবা মতিউর রহমান বাদী হয়ে ৬৫ জনের নামে হত্যা মামলা করেন। এছাড়া সিরাজের বাবা রশিদ চৌকিদার ৩৪ জনের নামে কালকিনি থানায় আরেকটি হত্যা মামলা দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয় বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে এবং ২ নম্বর আসামি করা হয় তার ভাই মশিউর রহমান রাজনকে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ‘কালকিনিতে তিন খুনের মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান ও তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন কোন মামলায় তারা জামিনে রয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি জানান, ‘এ ছাড়া ঘটনাস্থল থেকে আরও দুজনকে আটক করা হয়েছিল। তবে তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা