× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কলেজ শিক্ষার্থী আটক

কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্থান ম্যাচ চলাকালীন সামাজিকমাধ্যম ফেসবুকে আল্লাহকে কটুক্তি করার অভিযোগে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় কুমিল্লা শহরের ৫ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক অন্তর মজুমদার চাঁদপুরের কচুয়া উপজেলার ১২ নম্বর আশ্রাফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পিপলকরা গ্রামের বিধান মজুমদারের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলাকালীন অবস্থায় ‘Antar Mozumder’ নামক ফেসবুক আইডি থেকে আল্লাহকে কটুক্তি করে একটি মন্তব্য করা হয়। এরপর পরপরই সামাজিকমাধ্যমে প্রতিবাদ করেন মুসলমান ধর্মালম্বীরা।

এরপর নিজের ভুল স্বীকার করে ফেসবুকে এক ভিডিও বার্তায় অন্তর মজুমদার ক্ষমা প্রার্থনা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অন্তর মজুমদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা