× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতা ও স্বজনরা

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫১ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০১ পিএম

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতা ও স্বজনরা

কক্সবাজার শহরে পুলিশকে হেনস্তা করে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল মান্নানকে ছিনিয়ে নিয়েছে বিএনপি নেতা ও তাদের স্বজনরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৬টায় পৌরসভার কবিতা চত্বর সড়কে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামালের নেতৃত্বে এ ঘটনা ঘটে।

আবদুল মান্নান ওই এলাকার মৌলভী আহামুদুর রহমানের ছেলে ও কাউন্সিলর কামালের ছোট ভাই।

প্রত্যক্ষদর্শী ও একটি ভিডিওতে দেখা যায়, সন্ধ্যা সোয়া ৬টায় পুলিশের একটি দল স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল মান্নানকে কবিতা চত্বর থেকে গ্রেপ্তার করে। পরে তাকে নিয়ে রাস্তায় এলে পৌরসভার ১ নম্বর ওযার্ড বিএনপির সাধারণ সম্পাদক (পূর্ব শাখা) নূর উদ্দিন, মোহাম্মদ গুরা মিয়া, কামাল বহাদ্দারসহ ২০/৩০ জন পুলিশকে ঘিরে মালেককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে কাউন্সিলর আকতার কামাল ঘটনাস্থলে এসে পুলিশকে ধাক্কা মেরে তার ছোট ভাই আবদুল মান্নানকে ছিনিয়ে নেন। 

জানতে চাইলে কাউন্সিলর আকতার কামাল বলেন, আমার ভাই (আবদুল মান্নান) কোনো মামলার আসামি নন। পুলিশ সন্দেহের বশে রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছিল। খবর পেয়ে এলাকার লোকজন ওখানে জড়ো হয়। এর চেয়ে বেশি কিছু নয়। অন্যদিকে বিএনপি নেতা নূর উদ্দিন বলেন, আমি অসুস্থ। আমি কিছুই জানি না। 

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান বলেন, অভিযানে যাওয়া পুলিশের সদস্য সংখ্যা কম ছিল। তাই আমরা ব্যারিকেড না দিয়ে ফিরে এসেছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা