× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাতৃভাষা দিবসে ঢাকার দোহারে ম্যারাথন প্রতিযোগিতা

দোহার-নবাবগঞ্চ ( ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৯ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৭ পিএম

মাতৃভাষা দিবসে ঢাকার দোহারে ম্যারাথন প্রতিযোগিতা

ঢাকার দোহারে  প্রথমবারের মতো ২২২ জন নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টা ১৫ মিনিটে নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা থেকে দোহার উপজেলা কার্তিকপুর বাজার পর্যন্ত আট কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘রান টুগেদার, রিস টুগেদার’- এ স্লোগানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিযোগিতার আয়োজন করে ‘সে টুগেদার’ নামে একটি সামাজিক সংগঠন। তারা বলেন সুস্থ থাকার জন্য হাঁটা যেমন প্রয়োজন, তেমনি মনকে ভালো রাখার জন্য ভালো পরিবেশে আসতে হবে।

প্রতিযোগিতায় নারী ও পুরুষ দুই ক্যটাগরিতে অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জনকে দেওয়া হয় প্রাইজমানি ও সম্মাননা ক্রেস্ট। এছাড়া বাকি অংশগ্রহনকারী সবাইকে দেওয়া হয় পুরস্কার।

এর আগে দৌড়বিদদের দৌড়কে নির্বিঘ্ন করতে পুলিশ নবাবগঞ্জ টু কার্তিকপুর সড়কের গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে স্বাস্থ্যসেবায় ছিল মেডিকেল টিম।

এমন আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা। আর ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করতে পেরে নিজেদের ভালো লাগার কথা জানান অংশগ্রহনকারীরা।

এ সময় উপস্থিত ছিলেন সে টুগেদারের সভাপতি শাহিন হোসেন জনি, সাধারণ সম্পাদক আবু তাইম, সদস্য লিয়াকত হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি আয়োজন করেন সে টুগেদারের প্রধান উপদেষ্টা এম এ খান সোহেল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা