× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রদ্ধা জানানোর পর ভেঙে ফেলা হলো শহীদ মিনার

কুমিল্লা (দক্ষিণ) প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

কুমিল্লায় গভীর রাতে ভেঙে ফেলা হয়েছে একটি কলেজের শহীদ মিনার। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন থানা পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা।

কলেজ সূত্রে জানা যায়, অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে কলেজের শিক্ষকরা এবং পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কলেজ চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধা জানান। পরে সকলে রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন। রাত আনুমানিক ২টার দিকে বিকট শব্দ হয়। কলেজের নৈশ প্রহরী শহীদ মিনারের কাছে গিয়ে দেখেন শহীদ মিনারের ৩টি স্তম্ভের মধ্যে ২টি ভেঙে ফেলেছে দুর্ব্ত্তরা।

কলেজ অধ্যক্ষ আবদুল লতিফ বলেন, ফুল দেওয়ার পর আমরা চলে যাই। পরে গভীর রাতে দুর্বৃত্তরা এ কাজ করেছে। পুলিশ ঘটনাস্থলে এসেছেন। কারা ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে সিসিটিভি ক্যামেরা না থাকায় এখনই কারা শহীদ মিনার ভেঙেছে তা নিশ্চিত করা যাচ্ছে না। তবে স্থানীয় লোকজন এ কাজের সাথে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা