× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একটি বোমা খুঁজতে গিয়ে ছয়টি বোমার সন্ধান

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চুয়াডাঙ্গার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর ও আকন্দবাড়ীয়া গ্রাম থেকে আরও ৭টি বোমা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। বাকিগুলো উদ্ধারে কার্যক্রম শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গ্রামবাসীর কাছ থেকে খবর পাওয়ার পর থেকে ঘটনাস্থল ঘিরে রাখে  দর্শনা থানা পুলিশ ও সেনা সদস্যরা। দর্শনা এলাকায় একের পর এক বোমা পাওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আশু মেম্বারের বাড়ির অদূরে একটি বোমার বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। পরে খবর পেয়ে দর্শনা থানা পুলিশ সকালেই ওই এলাকায় তল্লাশি চালায়। এ সময় একটি কালো ও একটি লাল টেপ দিয়ে মোড়ানো আরো দুটি বোমার সন্ধান পেয়ে ওই স্থান ঘিরে রাখে। এরপর পার্শ্ববর্তী আকন্দবাড়িয়া গ্রামেও বোমার খোঁজ পাওয়া যায়। সেখানেও পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখে। পরে সেখান থেকে আরও ৪টি বোমার সন্ধান পাওয়া যায়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, পৃথক দুটি স্থান থেকে ৬টি বোমা ও একটি বিস্ফোরিত বোমার খোঁজ মিলেছে। বোমা উদ্ধারে কাজ চলছে। এ ঘটনায় আলীহিম নামে এক বোমা কারিগরকে আটক করা হয়েছে। তিনি দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের আজিজুল হক মল্লিকের ছেলে।

এর আগে, ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি তিনদিনে দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড প্রাঙ্গণ থেকে মোট ৬টি শক্তিশালী বোমা উদ্ধার হয়েছিল। পরে র‍্যাব ও সেনাবাহিনীর একটি দল বোমাগুলো নিষ্ক্রিয় করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা