মাদারীপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৭ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫২ পিএম
কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার। প্রবা ফটো
মাদারীপুরে ১৯ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার দেবরাজ গ্রামের ইয়াকুব আলী শেখের ঘর থেকে এটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াকুব শেখের বড় ছেলে শাহ্ আলী বসবাসের জন্য নতুন ঘর নির্মাণের উদ্দেশে বাড়ি পাশের জমিতে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি খনন করছিলেন। বুধবার বিকালে ওই মেশিনে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি পাথরটি উঠে আসে। পরে ইয়াকুব শেখের ছেলে ও ভাতিজা পাথর ধুয়ে ঘরে রেখে দেয়। খবর ছড়িয়ে পড়লে কষ্টিপাথর দেখার জন্য স্থানীয় লোকজন ইয়াকুবের বাড়িতে ভিড় করে। পরে খবর দিলে মূর্তিটি উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ইয়াকুব শেখের ঘর থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যোগাযোগ করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।