× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ পরিচয়ে মালামাল লুটের চেষ্টা, আটক ৪

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪১ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৮ পিএম

পুলিশ পরিচয়ে মালামাল লুটের চেষ্টায় চার জন আটক। প্রবা ফটো

পুলিশ পরিচয়ে মালামাল লুটের চেষ্টায় চার জন আটক। প্রবা ফটো

জীপুরের কালিয়াকৈরে পুলিশ পরিচয়ে একটি গোডাউন থেকে মালামাল লুটের চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঠাকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আটকরা হলেন—উপজেলার ঠাকুরপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেন (৩৮), নেত্রকোনার সাইফুল উদ্দিন (৪০), পুরানা পল্টন এলাকার ফেরদৌস আহম্মেদ (২৯) ও উপজেলার ভান্নারা এলাকার তুষার মিয়া (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকায় আলেশা মার্টের গোডাউনে পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন দুর্বৃত্ত সাতটি পিকআপ ভ্যান নিয়ে প্রবেশ করে। পরে গোডাউনের বিভিন্ন মালামাল পিকআপ ভ্যানে তোলার সময় স্থানীয় লোকজন তাদের চারজনকে আটক করে। খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির রাত্রিকালীন টহল দলের উপপরিদর্শক (এসআই) ফজলু ও এসআই সামাদ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘পুলিশ পরিচয়ে কয়েকজন আলেশা মার্টের গোডাউনে প্রবেশ করে মালামাল লুটের চেষ্টা চালায়। এটা ডাকাতি নয়, পুলিশ পরিচয়ে প্রতারণা। আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা