× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুলিয়ারচরে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩২ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উবাইদুল্লাহ পাইলট (৪৫) নামে এক চাল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বাজরা বাসস্ট্যান্ড-কামালপুর নতুন বাজার সড়কের পশ্চিম তারাকান্দি এলাকা থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যবসায়ী বাজরা মাছিমপুর মুন্সি বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে। তিনি বাজরা বাসস্ট্যান্ডে চালের ব্যবসা করতেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উবায়দুল্লাহ পাইলট প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পশ্চিম তারাকান্দি এলাকায় পৌঁছালে কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে।

নিহতের চাচা সাগর মিয়া বলেন, ‘আমার ভাতিজার কোন শত্রু থাকার কথা না। কি কারণে আমার ভাতিজাকে মেরে ফেললো, কিছুই বলতে পারছি না। ভাতিজার সংসারে স্ত্রী ও তিন সন্তান রয়েছে। এখন কি হবে তাদের? আমি চাই দ্রুত খুনিদের খোঁজে বের করে আইনের আওতায় এনে সাজা দেওয়া হোক।’

ওসি হেলাল উদ্দিন বলেন, ‘নিহত ব্যবসায়ী উবায়দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা