× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে সীমান্তে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৯ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১০ পিএম

নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্ত এলাকা থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্ত এলাকা থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্ত এলাকা থেকে একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৬ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৬টার দিকে তুমব্রু বাজার থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল পৌনে ৬টার দিকে এক যুবক হাতে নিয়ে ঘুমধুম তুমব্রু বাজারে অবিস্ফোরিত মর্টারশেল বাজারে বিক্রি করতে আসে। পরে খবর পেয়ে অবিস্ফোরিত মর্টারশেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে রেখে দেন পুলিশ সদস্যরা। এ ঘটনাটি পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওসি মাসরুরুল হক বলেন, ‘ঘুমধুম ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড কোলাল পাড়া জাহাঙ্গীর আলম বাড়ির পাহাড়ের ওপর জালানি কাঠ সংগ্রহের সময় টয়লেটের পাশের গর্ত থেকে মর্টারশেলটি পেয়ে এক যুবক পৌনে ৬টার দিকে তুমব্রু বাজারে বিক্রি করতে নিয়ে আসে। এ সময় পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলটি ঘিরে রাখে। পরে সামরিক বাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে সংবাদ দেওয়া হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা