× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহে আজহারির মাহফিলে হট্টগোল, অতঃপর...

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১০ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৫ পিএম

শনিবার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে এ মাহফিল হয়। প্রবা ফটো

শনিবার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে এ মাহফিল হয়। প্রবা ফটো

ময়মনসিংহে মাহফিলে হট্টগোলের মধ্যে শেষ হলো দেশের জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারির বয়ান। মানুষের হুড়োহুড়ির মধ্যে সোয়া এক ঘণ্টায় শেষ করা হয় আজহারির বক্তব্য।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আল ইসলাম ট্রাস্ট আয়োজিত ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে এ মাহফিল শুরু হয়। দুপুর সোয়া ২টায় মঞ্চে উঠেন প্রধান বক্তা ড. মিজানুর রহমান আজহারি। এর পর হট্টগোলের মধ্যে বিকাল সাড়ে ৩টায় সংক্ষিপ্ত দোয়া করে মঞ্চ ছাড়েন তিনি।

নগরীর আল কাদেরিয়া কাতলাসেন কামিল মাদ্রাসার সাবেক অধ্যাপক মুফতি নূরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে এ মাহফিলে লাখো মানুষ উপস্থিত হন।

মাহফিলকে ঘিরে গত ১৫ দিন ধরে চলছিল প্রস্তুতি। সার্কিট হাউস মাঠের বিশাল এলাকাজুড়ে প্যান্ডেল করা হয়। সকাল থেকে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার মানুষ আসতে থাকে এ মাঠে।

এদিকে মাহফিল ঘিরে নিরাপত্তা নিশ্চিতে বিপুলসংখ্যক আনসার, পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের লোকজন দায়িত্বে নিয়োজিত ছিল। মহিলাদের জন্য সানকিপাড়া রেলক্রসিংয়ের পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ মাঠে প্যান্ডেল করা হয়। ২২টি প্রজেক্টরে মাহফিল পরিচালনা করা হয়। এছাড়া মাহফিলের ২ কিলোমিটারের ভেতরে ৫ শতাধিক মাইকের ব্যবস্থা করা হয়।

প্রধান বক্তা ড. মিজানুর রহমান আজহারি মঞ্চে উঠার আগে ইসলামী সংগীত পরিবেশনা ও বিভিন্ন বক্তা তাদের নির্ধারিত বয়ান করেন।

মাহফিল ঘিরে মানুষের ভিড়ে টাউন হল মোড়, জেলা স্কুল মোড় ও কাঁচিঝুলি এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুর সোয়া ১টায় হেলিকপ্টারে ভাষা সৈনিক রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নামেন ড. আজহারি। এর পর দুপুর সোয়া ২টায় তিনি মাহফিলের মঞ্চে উঠেন। তাকে কাছ থেকে দেখার জন্য মঞ্চের সামনে হুড়োহুড়ি শুরু হয়। এ সময় ড. আজহারি মাইকে বারবার শান্ত হওয়ার অনুরোধ করার পরও পরিবেশ শান্ত হয়নি। মাঠজুড়ে হট্টগোল চলতে থাকে। এ সময় অনেক বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েন। এ পরিবেশে বয়ান শেষ করে কয়েক সেকেন্ডের সংক্ষিপ্ত দোয়া করে মঞ্চ ছাড়েন তিনি।

জেলার নান্দাইল উপজেলার ষাটোর্ধ্ব আলী হোসেন বলেন, খ্যাতিমান ড. মিজানুর রহমান আজহারিকে দেখতে ও তার বয়ান সরাসরি শুনতে সকালেই সমাবেশস্থলে হাজির হয়েছি। কিন্তু মানুষের হুড়োহুড়িতে আমি সমাবেশস্থলে বেশিক্ষণ থাকতে পারিনি।

আয়োজকরা জানান, চাহিদার চেয়ে অধিক সংখ্যক মানুষের সমাগম ঘটায় কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এর পরও সোয়া এক ঘণ্টা বয়ান করেছেন প্রধান বক্তা মিজানুর রহমান আজহারি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাবেশ শেষ করতে পারায় তারা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, মানুষের সমাগম বেশি হওয়ায় কিছুটা সমস্যা দেখা দেয়। এর পরও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা