× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেম প্রত্যাখ্যানে নামাজরত কিশোরীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৮ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১২ পিএম

অভিযুক্ত আরিফ হোসেন। প্রবা ফটো

অভিযুক্ত আরিফ হোসেন। প্রবা ফটো

দিনাজপুরের কাহারোলে প্রেম প্রত্যাখ্যান করায় নামাজরত কিশোরীকে ছুরিকাঘাত করেছে স্থানীয় এক যুবক। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যায় ওই কিশোরী

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোররাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

কিশোরীর চাচা বায়োজিত সারোয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ওই যুবকের নাম আরিফ হোসেন। তিনি কাহারোল উপজেলার ভাতগাঁ গ্রামের আবুল কালামের ছেলে। পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

নিহত ওই কিশোরী একই উপজেলার দ্বীপনগর গ্রামের জুয়েল রানার বয়সী মেয়ে।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নিজবাড়িতেই নামাজ পড়ছিল ওই কিশোরী। এ সময় বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন আরিফ। নামাজরত অবস্থায় ওই কিশোরীর কোমরে আঘাত করেন এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় কিশোরীর চিৎকার-চেঁচামেচিতে আরিফ পালিয়ে যান। পরে কিশোরীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই কিশোরী।

এ অবস্থায় নিহতের পরিবার একটি মামলা দায়ের করে। সে মামলায় বখাটে ওই যুবককে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত ওই কিশোরীর চাচা বায়োজিত সারোয়ার বলেন, ‘দীর্ঘদিন ধরেই এই বখাটে যুবক আমার ভাতিজিকে প্রেম নিবেদনের নামে উত্ত্যক্ত করতো। গত দুদিন আগেও সে আমাদের বাড়িতে প্রবেশ করেছিল। পরে স্থানীয়দের মাধ্যমে তাকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর বুধবার সে সকলের অগোচরে প্রবেশ করে আমার ভাতিজিকে কুপিয়েছে। এমন ঘটনা যাতে আর কারও পরিবারে না ঘটে, আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ঘটনায় আরও যদি কেউ জড়িত থাকে, তাকেও আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা