× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেনে সেনা সদস্যকে মারধর, রেলওয়ের তিন কর্মচারী আটক

রাজশাহী অফিস

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৮ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৩ পিএম

রাজশাহী রেলওয়ে থানা। প্রবা ফটো

রাজশাহী রেলওয়ে থানা। প্রবা ফটো

রাজশাহী রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর এক সদস্যকে মারধরের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওেয়ের তিন কর্মচারীকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে রেলওয়ে স্টেশন চত্তর ঘেরাও করে রাখে সেনাবাহিনী। এরপর রেলের তিনজন রানিং স্টাফকে তারা সেনা হেফাজতে নেয়। এসময় সেনাবাহিনীর সদস্যদের সহযোগীতা করেন রেলওয়ে থানা পুলিশ ও রেলের নিরাপত্তাকর্মীরা।

তারা হলেন, গার্ড আতিকুর রহমান, অ্যাটেন্ডেন্ট মো. মনছেহার আলী ও মো. মনির।

জানা যায়, ঢাকায় কর্মরত সেনা সদস্য ইসমাইল হোসেন বুধবার সিল্কসিটি ট্রেনে রাজশাহীতে যাচ্ছিলেন। ট্রেনের বগিতে কথা কাটাকাটির একপর্যায়ে অ্যাটেনডেন্টসহ রেলের অন্য সদস্যরা ওই সেনা সদস্যকে মারধর করে। এ বিষয়ে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সেনা সদস্যরা রাজশাহী স্টেশনে অভিযান চালায় এবং সিল্কসিটি ট্রেনের ওই তিন সদস্যকে আটক করে রাজশাহী রেলওয়ে থানায় নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে সেনা সদস্যসহ রেলের কর্তৃপক্ষ অবস্থান করছেন। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজশাহী স্টেশন মাস্টার মো. ময়েন উদ্দিন বলেন, সেনাবাহিনীর সদস্যদের পক্ষ থেকে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় যিনি জড়িত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বুধবার সকালে স্টেশনে অভিযান চলাকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী কমিউপার ট্রেনে দলবল নিয়ে এসে এক সেনা সদস্যের উপর হামলা চালায় ভাজা বিক্রেতা। ট্রেনে ভিড় থাকায় ওই ভাজা বিক্রেতাকে ফাঁকা গেট দেখে প্রবেশ করতে বলায় ওই ভাজা বিক্রেতা ফোন করে তার পরিচিতদের ডেকে নেয়। এরপর সিতলাই স্টেশনে প্রকাশ্যে ওই সেনা সদস্যের ওপর হামলা চালায়। পরে ওই ট্রেনটি রাজশাহী স্ট্রেশনে পৌঁছালে অভিযানে থাকা সেনাবাহিনীর টিম ওই ট্রেনে তল্লাশি চালায়। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি সেনাবাহিনী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা