× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনায় ধরা পড়ল ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৪ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫১ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ। প্রবা ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ। প্রবা ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ ম ওজনের শাপলাপাতা মাছ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলেরা মাছটি উপজেলার বৈদ্দ্যেরবাজার ঘাটে নিয়ে আসেপরে নিলামে এক লা ২০ হাজার টাকায় আমিনুল ইসলাম ও সেজন নামের দুই ব্যবসায়ী কিনে নেন। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভীড় করে

স্থানীয় মাছ ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম বলেন, মেঘনা নদীর চাঁদপুর মোহনা থেকে প্রায় ৮ মণ ওজনের মাছটি উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকার জেলে হাবিবুল্লাহ মিয়ার জালে ধরা পড়ে। পরে পিকআপ ভ্যানে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ঘাট এলাকার মাছবাজারে নিয়ে আসা হয়। নিলামে এক লাখ ২০ হাজার টাকায় অন্য এক মাছসহ কিনে নেই। যা খুচরা বাজারে ৬ শ টাকা কেজি দরে বিক্রি করছি

সোনারগাঁ উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, মেঘনা নদীতে প্রায় ৮ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ (হাউস মাছ) জেলেদের জালে ধড়া পড়ার কথা শুনেছি। বাজারে মাছটির চাহিদা রয়েছে। বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে শাপলাপাতা (হাউস মাছ) মাছ বলা হলেও এর আসল নাম রেফিন ফিস বা স্টিং রে ফিস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা