× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বনভোজনে বিরিয়ানী খেয়ে শিক্ষার্থী-অভিভাবকসহ অসুস্থ অর্ধশতাধিক

চারঘাট (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৪ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৮ পিএম

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অসুস্থ কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক। প্রবা ফটো

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অসুস্থ কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক। প্রবা ফটো

রাজশাহীর চারঘাটে বনভোজনের বিরিয়ানী খেয়ে উপজেলার থানাপাড়া সোয়ালোজ প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অসুস্থ হয়ে পড়েছেন।

সোমবার দুপুর থেকে মঙ্গলবার (১০-১১ ফেব্রুয়ারি) দুপুর ২টা চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন এ পর্যন্ত ৪৫ জন

চিকিৎসকরা বলছেন, ফুড পয়জনিং (খাদ্যে বিষক্রিয়া) এর কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। 

জানা গেছে, উপজেলা সদরের থানাপাড়া সোয়ালোজ প্রাথমিক বিদ্যালয় থেকে রবিবার সকালে শিক্ষার্থী ও অভিভাবকসহ ১৮০ জন গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে বনভোজনে যান। এর মধ্যে ৪৭ জন ছি ওই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাকিরা তাদের অভিভাবক ও স্বজন। বনভোজনের সকল সদস্যের খাবার রান্না করে প্যাকেট করে নিয়ে যাওয়া হয়। সাফিনা পার্কে পৌঁছানোর পর দুপুর ২টার দিকে দুপুরের খাবার পরিবেশন করা হয়। 

এরপর রবিবার সন্ধ্যার দিকে বনভোজন থেকে বাড়ি ফেরার পর অনেকের ডায়রিয়া ও বমি শুরু হয়। সোমবার দুপুর থেকে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়এ ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত ৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে যাদের শারীরিক অবস্থা ভাল তারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন

অসুস্থ রপালী খাতুন বলেন, রবিবার খাবার খাওয়ার পর রাত থেকেই আমার দুই মেয়ের ডায়রিয়া শুরু হয়েছে। সোমবার থেকে অবস্থা আর বেশি খারাপ। এখন দুই মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। স্যালাইন চলছে, তবে ভীষণ দুশ্চিন্তায় আছি

থানাপাড়া সোয়ালোজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ নেওয়াজ বলেন, খাবার রান্না করে সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে। কিন্তু কি কারণে ফুড পয়জনিং হয়েছে বুঝতে পারছিনা। আমার নিজের মেয়েও অসুস্থ হয়ে ভর্তি আছে।

চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক রেজা বলেন, ফুড পয়জনিং এর কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। শিশু বিশেষজ্ঞসহ চিকিৎসকরা সার্বক্ষণিক খোঁজ রাখছেন। রোগীদের অবস্থা এখন অনেকটা ভাল। কোনো রোগীর অবস্থা আশঙ্কাজনক মনে হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা