× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় স্বেচ্ছাসেবক দল নেতা

পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ায় গ্রেপ্তার

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৩ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশ সদস্যকে থাপ্প দেয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে। পরে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে শিবপুর থানা এ ঘটনা ঘটে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেশে চলমান ডেভি হান্টের অংশ হিসেবে সোমবার শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগ নেতা নাদিম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। এ দিন রাতেই তাকে ছাড়িয়ে নিতে শিবপুর থানায় যা জয়নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাছান জজ মিয়া। তিনি পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে

এ সময় নাদিমের সাথে জজ মিয়ার দীর্ঘসময় কথা বলায় বাধা দে দায়িত্বরত কন্সটেবল সবুজ মিয়া। এতে ক্ষিপ্ত হয়ে তাকে চ-থাপ্পড় মারেন জজ মিয়া। এ ঘটনায় তাকে আটক করে রাতেই গোয়েন্দা শাখায় হস্তান্তর করে শিবপুর থানা পুলিশ

ওসি আফজাল হোসেন বলেন, থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেয়া কনস্টেবল সবুজ মিয়া বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। এখন আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছেপূর্বে তার বিরুদ্ধে হত্যা ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা