× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে বাড়িতে আত্মগোপনে থাকা নেতা গ্রেপ্তার

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৬ পিএম

অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজীব আহমেদ হেলু।  ফাইল ফটো

অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজীব আহমেদ হেলু। ফাইল ফটো

কিশোরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে পোস্ট দিয়ে বাড়িতে আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়নে মধুরবহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজীব আহমেদ হেলু অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এবং অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতি। তিনি তিন মামলার পলাতক আসামি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, রাজীব আহমেদ হেলু গত ৫ আগস্টের পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

গত ৩১ জানুয়ারি তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে তোলা ছবিসহ ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’ লিখে ফেসবুকে পোস্ট করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে জানান, গ্রেপ্তারর স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব নাশকতাসহ তিন মামলার পলাতক আসামি। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা