× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাংনীতে ৩ ইটভাটায় ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৩ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৯ পিএম

গাংনীতে ৩ ইটভাটায় ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় তিন ইটভাটার ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন এ আদালত পরিচালনা করেন। 

তিনি জানান, পরিবেশ  অধিদপ্তরে ছাড়পত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে এইচবিসি ভাটার মালিক একরামুল হককে দুই লাখ টাকা, ফোর স্টার ইটভাটা শ্রমিক একলাছুর রহমানকে ১০হাজার টাকা এবং বলাকা ইটভাটার মালিক আহসান হাবীব মিলনকে ২০হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, অভিযানের এ ধারা অব্যাহত থাকবে।

অভিযানকালে মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফফর আহমেদ, সাহারবাটি ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাকির হোসেন, বামুন্দি ফায়ার সার্ভিস ও গাংনী থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা