× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই : শামা ওবায়েদ

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২২ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩০ পিএম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। প্রবা ফটো

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। প্রবা ফটো

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই। যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করবে। নিজেদের নয় বরং জনগণের ভাগ্যের উন্নয়ন করবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নে পুরুড়া মৃধাপাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগের আমলে ঘরে ঘরে ডেভিল তৈরি হয়েছে। অপারেশন ডেভিল হান্টের নামে শয়তান ধরার যে অভিযান শুরু করেছে, আমরা চাই এরা তাদের ধরুক। জনগণকে শোষণ করে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। অথচ গ্রামে একটি রাস্তা বানাতে পারেনি।

এ সময় তিনি মৃধাপাড়া ও পাশের তুঘলদিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি কৃষক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা করেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলো যাতে পুনর্বাসনের জন্য সরকারের সহায়তা পায় সে ব্যাপারেও তাদের আশ্বস্ত করেন।

এ সময় সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী খসরু, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএপির সহ সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা হাচান আশরাফ, এনায়েত হোসেন, মো. কামরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা