× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোংলা বন্দরে বিক্রয়াদেশ জারি নিলামে ওঠা ২৭ গাড়ির

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৭ পিএম

মোংলা বন্দরে বিক্রয়াদেশ জারি নিলামে ওঠা ২৭ গাড়ির

মোংলা বন্দরে নিলামে ওঠা ৭২টি গাড়ির মধ্যে ২৭টির বিক্রয়াদেশ জারি করেছে মোংলা কাস্টম হাউস। এ ছাড়া নিলামে ওঠার পর সংশ্লিষ্ট আমদানিকারকরা বাকি ৪৫টি গাড়ি আদালতের রায়ে খালাস করেছেন। গত ৬ ফেব্রুয়ারি ২৭টি গাড়ির বিক্রয়াদেশ জারি করে সংস্থাটি। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) মোংলা কাস্টম হাউসের সহকারী কমিশনার রুবেল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

রুবেল হাসান বলেন, মোংলা বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা এলিয়ন, ফিল্ডার, হাইব্রিড, হাইয়েচ, প্রাডো ল্যান্ড ক্রুজার, বেসেল, হারিয়ার ও জাম্প ট্রাকসহ ৭০টি নিলামে তোলা হয় গত ২০ জানুয়ারি। এসব গাড়ি সংশ্লিষ্ট আমদানিকারকরা নির্ধারিত সময়ের মধ্যে এই বন্দর থেকে খালাস করেনি। নিলামে তোলার পর ৭০টি গাড়ির মধ্যে ২৭টি গাড়ির সর্বোচ্চ মূল্যে দরপত্র পড়েছে। এর মধ্যে ‘এস ইউ ভি প্রাডো’ মডেলের গাড়িটির মূল্য ওঠে এক কোটি ১৪ লাখ ৫৫ হাজার টাকা। নিলামে যার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১ কোটি ৩৫ লাখ ৭ হাজার ১৫৬ টাকা।

এ ছাড়া আরও ২৬টি গাড়িও সর্বোচ্চ মূল্যে পাওয়ায় সেসব গাড়ির জন্যও বিক্রয়াদেশ জারি করে মোংলা কাস্টম হাউস। এসব গাড়ির মধ্যে রয়েছে করোলা ফিল্ডার, মিসুবিশি কল্ট, হাইয়েচ, নিশান টিয়ানাসহ জাম্প ট্রাক। তবে দাম না পাওয়ায় যেসব গাড়ি অবিক্রীত রয়েছে সেই গাড়িগুলোকে আবারও নিলামে ওঠানো হবে বলেও জানান তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক কার্যালয় সূত্র জানায়, মোংলা বন্দরে আমদানি হওয়ার পর ইয়ার্ড এবং বিভিন্ন শেডে রাখা নির্ধারিত সময়সীমা ৩০ দিনের বেশি অতিবাহিত হওয়ায় নিলামে বিক্রির জন্য মোংলা বন্দর থেকে ৩০০টি গাড়ি মোংলা কাস্টম হাউসে হস্তান্তর করা হয়। এর মধ্যে ৭০টি গাড়ি গত ২০ জানুয়ারি নিলামে তোলা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা