× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগাতিপাড়ায় ইউপি চেয়ারম্যানের কার্যালয় ভাঙচুর

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১২ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৬ পিএম

বাগাতিপাড়ায় ইউপি চেয়ারম্যানের কার্যালয় ভাঙচুর

নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামী লীগকে সংগঠিত করার অভিযোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয় ভাঙচুর করেছে ছাত্র-জনতা। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মিঠুর নির্দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আওয়ামী লীগকে সংগঠিত করারও অভিযোগ রয়েছে। এসব কারণে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে দয়ারামপুর বাজারে বিক্ষোভ মিছিল করে ছাত্র-জনতা। পরে তারা দয়ারামপুর ইউনিয়ন পরিষদ ভবনে গিয়ে ইউপি চেয়ারম্যান মিঠুকে খোঁজ করতে থাকেন। এ সময় চেয়ারম্যান মিঠুকে না পেয়ে তার নেমপ্লেট ও চেয়ার-টেবিল ভাঙচুর করে কার্যালয়ের ফটকে তালা লাগিয়ে দেন তারা। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা সেখানে গিয়ে তালা খুলে দিয়ে পরিস্থিতি শান্ত করেন। বেশ কিছুদিন ধরেই ইউপি চেয়ারম্যান তার কার্যালয়ে নিয়মিত আসেন না বলে জানায় এলাকাবাসী। 

বাগাতিপাড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সরকারি সব সুবিধা এখনও আওয়ামী লীগের লোকজনকে দেওয়াসহ নানা অভিযোগ এনে ছাত্র-জনতা চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে নেমপ্লেট ও বাইরে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে। তবে চেয়ারম্যান ওই সময় কার্যালয়ে ছিলেন না। সেখানে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দাপ্তরিক কাজ স্বাভাবিকভাবে চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা