দিনাজপুর
দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৩ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৬ পিএম
ছবি: সংগৃহীত
দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলহের জেরে শ্বশুরের গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটেছেন পুত্রবধূ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউনিয়নের বিরাহীমপুর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ তথ্য নিশ্চিত
করেছেন।
গুরুতর আহত শ্বশুরের নাম শাহজামাল প্রামাণিক। বর্তমানে তিনি
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আর অভিযুক্ত পুত্রবধূর নাম ফাতেমা
বেগম। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।
শ্বশুরের অভিযোগ- পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটিয়েছেন তার পুত্রবধূ । অভিযুক্ত পুত্রবধূ বলছেন, শ্বশুরের কু-প্রস্তাবে অতিষ্ঠ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন তিনি।
পুত্রবধূ ফাতেমা বেগম জানান,
প্রায় ১৫ বছর পূর্বে তার শ্বশুরের বড় ছেলে মনির প্রামাণিকের সঙ্গে বিয়ে হয়। তখন থেকে
একই ইউনিয়নের বারোপাইকার গড় এলাকায় স্বামীর বাড়িতে বসবাস করছিলেন। তার স্বামী পেশায়
একজন শ্রমিক। সেখানে তার স্বামীর প্রায় ২ থেকে ৩ লাখ টাকা ঋণ হয়। গত দুই মাস আগে তার
স্বামী সেই বাড়ি বিক্রি করে ঋণ পরিশোধ করেন। পরে থাকার জায়গা না থাকায় শ্বশুর তার নিজের
বাড়িতে নিয়ে আসেন এবং থাকার ব্যবস্থা করে দেন।
তিনি আরও জানান, সে
সময় তার স্বামী মনির তিন সন্তানসহ তাকে রেখে কাজের জন্য অন্য জেলায় চলে যান। এর কিছুদিন
পর শ্বশুর-শাশুড়ির মাঝে ঝগড়া হতো এবং বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেন। প্রায় সময় তার
সাথে অনৈতিক কাজ করার চেষ্টা করতেন শ্বশুর। কিছুদিন আগে তার স্বামী মনির বাড়ি ফিরে
আসেন।
গত শনিবার রাতে বাড়িতে
কেউ না থাকার সুযোগে ঝগড়ার এক পর্যায়ে শ্বশুর শাহজামাল গালিগালাজ করতে থাকেন। এরপর
তাকে টেনে শোবার ঘরে নিয়ে যান এবং অনৈতিক কাজ করার চেষ্টা করেন। সে সময় আগে থেকে নিজের
কাছে রাখা ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ কেটে দেন।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের চিকিৎসক আহসান হাবীব বলেন, ‘শনিবার রাত পৌনে ১০টার দিকে আহত শাহজামাল প্রামাণিককে
তার পরিবারের লোকজন এখানে নিয়ে এসেছেন। তার পুরুষাঙ্গের গোড়ার দিকের প্রায় ৪ সেন্টিমিটার
কেটে গেছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি এখন পর্যবেক্ষণে আছেন।’
ওসি নাজমুল হক বলেন,
‘এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত শাহজামাল প্রামাণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের
জন্য শাহজামাল প্রামাণিকের পুত্রবধূ ফাতেমাকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।