× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাগনভূঞায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৩ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৪ পিএম

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়ায় দুই গ্রুপই ছত্রভঙ্গ হয়ে যায়। প্রবা ফটো

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়ায় দুই গ্রুপই ছত্রভঙ্গ হয়ে যায়। প্রবা ফটো

ফেনীর দাগনভূঞায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পথচারীসহ ১০ জন আহত হয়েছেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শেখ হাসিনার বিচার দাবিতে ছাত্রদলের দুই গ্রুপ বিক্ষোভের ডাক দিলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জামসেদুর রহমান ফটিক ও থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল জাবেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে। ৫ আগস্টের পর থেকে আধিপত্য নিয়ে এই দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছে।

এক পক্ষের দাবি- ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামসেদুর রহমান ফটিকের নেতৃত্বে হামলা করা হয়। এতে আহত হন দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কে এম সাইমুন হক রাজিব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আশরাফুল হক জাবেদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন ও পথচারীসহ ১০ জন।

অভিযোগের বিষয়ে জানতে ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামসেদুর রহমান ফটিককে মুঠোফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, ‘শুনেছি শেখ হাসিনার বিচারের দাবিতে দাগনভূঞা উপজেলা ছাত্রদল একটি মিছিলের ডাক দেয়। সেখানে বিনা উসকানিতে ফটিকের নেতৃত্বে হামলা করে সন্ত্রাসীরা। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।’

দাগনভূঞা থানার পরিদর্শক মোহাম্মদ আলী বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়। পরবর্তীতে পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় তারা। প্রাথমিকভাবে আমরা একজন পথচারী আহত হওয়ার খবর পেয়েছি। সংঘর্ষে দুই গ্রুপের সদস্য আহত হতে পারে। ধাওয়া খেয়ে উভয় গ্রুপ পালিয়ে গেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা