× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপারেশন ডেভিল হান্ট : গাজীপুরে অভিযানে আটক ৭৫

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৮ এএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪১ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে মোট ৭৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে পাঁচটি থানায় ৩৫ জন ও মহানগরের ৮টি থানায় ৪০ জন আওয়ামী লীগের নেতা-কর্মীকে আটক করা হয়।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকদের সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী বলে জানা গেছে। শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলার বিভিন্ন থানা এলাকায় এখনও অভিযান চলমান রয়েছে জানিয়ে তিনি বলেণ, শনিবার থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে। আটকরা বিভিন্ন ভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন।তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।

এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে।

গাজীপুর মহানগরের আটটি থানায় মোট ৪০ জনকে আটক করে মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে মহানগরের পূবাইল থানায় দুইজন, মেট্রো সদর থানায় ১৬ জন, বাসন থানায় সাতজন, টঙ্গী পূর্ব থানায় সাতজন, গাছা থানায় পাঁচজন, কোনাবাড়ি থানায় দুইজন ও কাশিমপুর থানায় তিনজনকে আটক করে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা