ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৬ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৬ পিএম
দাগনভূঞায় সুজনের সভাপতি তাহের ও সম্পাদক মামুন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনীর দাগনভূঞা উপজেলা শাখার সম্মেলন শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে দাগনভূঞা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের দাগনভূঞা প্রতিনিধি আবু তাহের।
দীপ্ত টিভি ও প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুনকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- সুজন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান, সুজন ছাগলনাইয়া উপজেলা কমিটির সভাপতি ও দাগনভূঞা উপজেলা কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক কামরুল হাসান লিটন।
সুজন ফেনী জেলা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে দাগনভূঞা উপজেলা সুজনর পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
আবদুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী জজ কোর্টের এডিশনাল পিপি মিজানুর রহমান সেলিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, সেরা ফুড ইন্ডাস্ট্রিজর স্বত্বাধিকারী আতাউর রহমান টিটু, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন লিটন, কবি ও কলামিস্ট জাহাঙ্গীর আলম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সাংবাদিকক কিশান মোশাররফ, সাংবাদিক কাজী ইফতেখারুল আলম প্রমূখ। বক্তারা সুজনকে আরও গতিশীল করে সদস্য বাড়ানো ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনটির বিস্তৃতি ঘটানোর আহ্বান জানান।