× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জ বিসিক শিল্প নগরীতে অভিযান, তিন প্রতিষ্ঠানকে দণ্ড

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৯ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪০ পিএম

কিশোরগঞ্জ বিসিক শিল্প নগরীতে অভিযানে বিশুদ্ধ খাদ্য আদালত। প্রবা ফটো

কিশোরগঞ্জ বিসিক শিল্প নগরীতে অভিযানে বিশুদ্ধ খাদ্য আদালত। প্রবা ফটো

কিশোরগঞ্জ বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিশুদ্ধ খাদ্য আদালতের ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে তিন প্রতিষ্ঠানের কারখানায় অভিযানে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এম এম খান ফুডসকে (ম্যাক) তিন লাখ, সুগন্ধা ফুড প্রোডাক্টসকে তিন লাখ এবং আজহার ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় তিন প্রতিষ্ঠানের মালিককে সাজা না দিয়ে মুক্তি দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা যায়, কারখানা তিনটি পরিদর্শনকালে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় মিষ্টি ও বিভিন্ন প্রকারের খাদ্যপণ্য প্রস্তুত করতে দেখা যায়। এ ছাড়া বিপুল পরিমাণ মোড়কে মিথ্যা তথ্য পাওয়া যায়। অভিযানে এসব ধ্বংসের পাশাপাশি নিরাপদ খাদ্য আইনের ৩৩ ধারায় প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড করা হয়।

এ সময় প্রতিষ্ঠান তিনটিকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুত ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়ানোর নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে দিকনির্দেশনামূলক পোস্টার প্রদান করা হয়।

প্রতিষ্ঠান তিনটি নিরাপদ খাদ্য আইন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রদত্ত নির্দেশনা প্রতিপালন করবে মর্মে মুচলেকা দেয়। 

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার ও জেলার স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা