× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে ভাঙচুর-আগুন

চারঘাট (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৬ পিএম

বাড়িতে প্রথমে ভাঙচুর করে পরে আগুন দেওয়া হয়। প্রবা ফটো

বাড়িতে প্রথমে ভাঙচুর করে পরে আগুন দেওয়া হয়। প্রবা ফটো

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে চারঘাট-বাঘা আসনের সাবেক সাংসদ ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে ভাঙচুর করে আগুন দিয়েছে স্থানীয় জনতা। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তার বাড়িতে প্রথমে ভাঙচুর করে পরে আগুন দেওয়া হয়। আগুনে চারতলা বাসার অধিকাংশ রুম পুড়ে গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে ৪০০-৪৫০ জনের একটি মিছিল বিভিন্ন স্লোগান দিতে দিতে শাহরিয়ার আলমের বাসভবনের সামনে আসে। বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশে করে সবগুলো রুমে ভাংচুর চালানো হয়। এরপর ১২ টার দিকে বাড়িতে আগুন লাগানো হয়। এ সময় পুরো চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়লে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের শব্দে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

আগুন লাগার প্রায় ঘণ্টা খানেক পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দুপুর ১ টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরো বাসভবনের অধিকাংশ রুম আগুনে পুড়ে গেছে।

বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার সাথে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। নয়তো আশেপাশের অনেক বাড়িতেও আগুন ছড়িয়ে পড়তো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা