× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আওয়ামী লীগ অফিসে আগুন

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৬ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫০ পিএম

কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্ররা। প্রবা ফটো

কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্ররা। প্রবা ফটো

কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্ররা। এর আগে মহানগর আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও আগুন দিয়েছেন তারা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১টার দিকে কুমিল্লা নগরীর মুন্সেফবাড়ি এলাকার এমপি বাহারের বাড়ির জানালা ভাঙার চেষ্টা করেন বিক্ষুব্ধরা। পরে তালা ভেঙে অনেকে ভেতরে ঢুকেন। অনেকে সেই বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বাড়িটিতে ভাঙচুর চালান তারা। পরে পেট্রল ঢেলে বাড়ির কয়েকটি কক্ষে এবং ভবনের সামনে আগুন ধরিয়ে দেন তারা।

এর আগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও ওই বাড়িতে ভাঙচুর করা হয়।

এদিকে রাত সাড়ে ১২টার দিকে নগরের রামঘাট এলাকায় অবস্থিত কুমিল্লা মহানগর ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। বিক্ষুব্ধরা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা ইটের গাঁথুনি ভেঙে ফেলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, ‘স্বৈরাচার সরকার ভারতে পালিয়ে ষড়যন্ত্র করছেন। ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালানোর পরও কখনো ভিডিও বার্তা, কখনো অডিও বার্তার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন। ফ্যাসিস্ট হাসিনার এসব অপতৎপরতা দেশের ছাত্র-জনতা মেনে নিবে না। তাই বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের অফিস ভাঙচুর শেষে এমপি বাহারের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছেন। সাবেক এমপি বাহার বছরের পর বছর ধরে কুমিল্লার মানুষের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা