× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির, সদস্য সচিব বরাত

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৬ পিএম

আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত। ছবি: সংগৃহীত

আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত। ছবি: সংগৃহীত

ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নাসির উদ্দিন খন্দকারকে আহ্বায়ক ও নঈম উল্যাহ চৌধুরী বরাতকে সদস্য সচিব করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ৫ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন। 

সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন ও সালাহ উদ্দিন মামুন।

এদিকে নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। কমিটি ঘোষণার খবরে ফেনীতে যুবদল নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা