× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ

রাজশাহী অফিস

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৫ পিএম

কোল্ড স্টোরেজে ভাড়া বাড়ানোর প্রতিবাদে রবিবার সকালে মোহনপুর উপজেলা পরিষদ চত্বরের রাজশাহী-নওগাঁ সড়কে আলু ফেলে বিক্ষোভ করেন কৃষকরা।

কোল্ড স্টোরেজে ভাড়া বাড়ানোর প্রতিবাদে রবিবার সকালে মোহনপুর উপজেলা পরিষদ চত্বরের রাজশাহী-নওগাঁ সড়কে আলু ফেলে বিক্ষোভ করেন কৃষকরা।

রাজশাহীর কোল্ড স্টোরেজগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জেলার মোহনপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কৃষকরা। রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা রাজশাহী-নওগাঁ সড়কে আলু ফেলে বিক্ষোভ করেন। 



প্রত্যক্ষদশীরা জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সকাল থেকে কৃষকরা মোহনপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জড়ো হতে থাকে। বেলা ১১টা থেকে তারা বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন রাজশাহী-নওগাঁ সড়ক  সড়ক অবরোধ করেন কৃষকরা। এ সময় তারা বিপুল পরিমাণ আলু সড়কে ফেলে আহাজারি করতে থাকেন। এ সময় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। আধা ঘণ্টা পর তারা উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিরে এসে দুপুর ১টা পর্যন্ত অবস্থান করেন। এরপর দ্রুত বিষয়টির সমধান না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন আন্দোলনকারীরা।  



বিক্ষুব্ধ কৃষকরা জানান, গত বছরেও প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য চার টাকা ভাড়া দেওয়া হয়েছে। এবার হঠাৎ তা বাড়িয়ে আট টাকা করা হয়েছে। তারা বলেন, স্টোরেজে কৃষকরা ভাড়া দিয়ে দিয়েছে। তারপরও নতুন করে তারা ভাড়া চাচ্ছেন। তারা বলেন, গত ৫ আগস্টের পর এমন কিছু হয়নি বা বিদ্যুতের বিল বাড়েনি যে স্টোরেজ ভাড়া বাড়ানো হবে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন কৃষকরা। এ সময় আলু সংরক্ষণের ভাড়া কমানো না হলে আগামী দিনে তারা কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধের হুমকি দেন। 

সমাবেশে মোহনপুর, তানোর ও পবা উপজেলার হাজারও কৃষক অংশ নেন। এর আগে গত জানুয়ারি মাসের প্রথম দিকে তানোর উপজেলার কৃষকরা একই দাবিতে এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা