× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৩ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২০ পিএম

সিলেটে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

সিলেটের ওসমানীনগরে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা থেকে সিলেটে ঘুরতে যাওয়ার সময় ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

ওসমাননীগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকার সুলতান উদ্দিন ভূঁইয়ার ছেলে সোহেল ভূঁইয়া, সোহেল ভুঁইয়ার শালী সায়মা আক্তার ইতি, জেঠায়েস শামীমা ইয়াসমিন ও সায়মা আক্তার ইতির শিশু সন্তান আয়ান। এছাড়া মুমূর্ষ অবস্থায় সোহেল ভূঁইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ওসি মো. মোনায়েম মিয়া বলেন, ‘সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। তারা প্রাইভেটকার যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সিলেট ঘুরতে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।’

নিহত সোহেল ভূঁইয়ার ফুফু আসমা বেগম জানান, গত তিন দিন আগে দুবাই থেকে ভাতিজা সোহেল ভূঁইয়া বাড়িতে আসেন। সেদিন ভোর রাতে ভ্রমণের উদ্দেশে সোহেল ভূঁইয়া, সোহেল ভুঁইয়ার শালী সায়মা আক্তার ইতি, জেঠায়েস শামীমা ইয়াসমিন ও সায়মা আক্তার ইতির শিশু সন্তান আয়ানকে নিয়ে সিলেটে রওনা হন। পরে ওসমানীনগরে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ওই চারজন মারা যান। এছাড়া সোহেলের স্ত্রী সাবিনা ইয়াসমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে সড়ক দুর্ঘটনার খবর জানতে পেরে নিহতদের পরিবার ও আত্মীয়স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা