× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলাচলে বাধা

রাস্তায় দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ২০:২৪ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ২১:৩৮ পিএম

রাস্তায় দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

ঢাকার দোহারের সুন্দরীপাড়া এলাকায় রাস্তায় দেয়াল নির্মাণ করা হয়েছে। এতে দুই শতাধিক পরিবারের মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। এলাকাবাসী এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে।

এতে রাস্তা থেকে দেয়াল অপসারণের দাবি জানানো হয়। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ৩টায় সুন্দরীপাড়া এলাকার ভুক্তভোগী বাসিন্দারা মানববন্ধন পালন করে রাস্তায় দেয়াল নির্মাণের প্রতিবাদ করে। 

মানববন্ধনে এলাকাবাসীর অভিযোগ, তাদের বাপ-দাদার আমলের রাস্তা বন্ধ করে শাহাবুদ্দিন চিশতি ওরফে হিরু চলাচলে বাধা দিচ্ছেন। স্থানীয়দের দাবিÑ দ্রুত রাস্তাটি খুলে দিয়ে যাতায়াতে বাধা দূর করা হোক। সুন্দরীপাড়া ও শিলাকোঠার দুই শতাধিক পরিবারের মানুষ এ রাস্তা ব্যবহার করে। শিক্ষার্থীরা স্কুল-কলেজ ও মাদ্রাসায় যায় এ রাস্তা দিয়েই। দেয়াল নির্মাণ করে রাস্তা আটকে দেওয়ায় শিশু, বৃদ্ধ ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দা মমরেজ মিয়া। এ ব্যাপারে জমির মালিক শাহাবুদ্দিন চিশতি হিরু বলেন, ‘রাস্তার একটি অংশ রেখেই দেয়াল করা হয়েছে।’ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা