× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৭ রাউন্ড বিদেশি পিস্তলের গুলিসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৮:২৩ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ১৮:৩৪ পিএম

বৃহস্পতিবার রাতে উপজেলার শীলকূপ ইউনিয়ন থেকে ৪৭ রাউন্ড বিদেশি পিস্তলের গুলিসহ আবদুস সাত্তারকে গ্রেপ্তার করে পুলিশ। প্রবা ফটো

বৃহস্পতিবার রাতে উপজেলার শীলকূপ ইউনিয়ন থেকে ৪৭ রাউন্ড বিদেশি পিস্তলের গুলিসহ আবদুস সাত্তারকে গ্রেপ্তার করে পুলিশ। প্রবা ফটো

চট্টগ্রামের বাঁশখালী থেকে ৪৭ রাউন্ড বিদেশি পিস্তলের গুলিসহ আবদুস সাত্তার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নের টাইম বাজারের কবির স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুস সাত্তার বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের পাঁচ নম্বর মনকিরচর ওয়ার্ডের কালু চেরাং পাড়া এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার প্যান্টের বাঁ পকেট থেকে গুলির একটি বাক্স জব্দ করা হয়। সেখানে ৪৭ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি ছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে তোলা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা