× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুষ্টিয়া বিএনপি

আহ্বায়ক কমিটি নিয়ে বিক্ষোভ, নানা অভিযোগ পদবঞ্চিতদের

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ২০:০৩ পিএম

শিল্পকলা একাডেমিতে বিএনপির কর্মশালা চলাকালে বাইরে একাংশের নেতা–কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। বৃহস্পতিবার  কুষ্টিয়া শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনে

শিল্পকলা একাডেমিতে বিএনপির কর্মশালা চলাকালে বাইরে একাংশের নেতা–কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। বৃহস্পতিবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনে

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে আন্দোলন ও বিক্ষোভ চলমান রয়েছে। দলটির একাংশের দাবি, বিএনপি নেতাদের চাঁদাবাজির কারণে কুষ্টিয়ার খাজানগর মোকামে চালের দাম বাড়ছে।

একই সঙ্গে মসজিদের জায়গা, ব্যবসা-বাণিজ্য, হাট-ঘাট, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো দখলের জন্যও বর্তমান আহ্বায়ক কমিটির নেতাদের দায়ী করেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে এমন মন্তব্য করেন পদবঞ্চিত ও অবমূল্যায়িত নেতাকর্মীরা। গত ৪ নভেম্বর কমিটি গঠনের পর থেকে বাতিলের দাবিতে আন্দোলন-সংগ্রাম চলছে। 

এদিকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির আয়োজনে কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ কর্মসূচি সামনে রেখে দলের অবমূল্যায়িত ও পদবঞ্চিত নেতাকর্মীরা দুপুর সাড়ে বারোটায় বিক্ষোভ মিছিল নিয়ে শিল্পকলা একাডেমির সামনে যায়।

এর আগে কুষ্টিয়া জেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে গত ৭ জানুয়ারি সংবাদ সম্মেলন করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। ঢাকা ও কুষ্টিয়ায় তারা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচির মধ্যে ছিল অনশন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

জেলা শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনে সমাবেশে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও অবমূল্যায়িত নেতা আইনজীবী শামিমুল হাসান অপু বলেন, দলের নিবেদিতপ্রাণ ও আওয়ামী দুঃশাসনের হামলা, মামলা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের বাদ দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতাদের চাঁদাবাজির কারণে আজকে সারা কুষ্টিয়া জেলার বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি, দখলদারত্ব, মসজিদের জায়গা দখল, ওই চালের মোকামে চাঁদাবাজির কারণে আজকে চালের দাম বেড়ে গেছে।

কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ বলেন, এই কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মানে না। তারা নিজেদের মতো চলে। মামা-ভাগনে কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্র হবে।

দলীয় সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা বিএনপির নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাতিল করা হয়। ২০১৯ সালের ৮ মে সৈয়দ মেহেদী আহমেদকে সভাপতি ও সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখে জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এর আগে ২০১২ সালে গঠিত কমিটিতে এই দুজন একই পদে ছিলেন।

অভিযোগের বিষয়ে বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন বলেন, ‘আমি কর্মশালায় আছি। তারা যে বক্তব্য দিয়েছে তা অমূলক ও কল্পনাপ্রসূত। এসব কথার কোনো সারর্মম নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা