× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াতে ইসলামী কঠিন বিপদেও জনগণকে ভুলে যায়নি : মোয়াজ্জেম হোসেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ২০:০২ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ২২:৫৫ পিএম

বৃহস্পতিবার বিকালে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা এলাকায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। প্রবা ফটো

বৃহস্পতিবার বিকালে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা এলাকায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। প্রবা ফটো

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, জামায়াতে ইসলামী কঠিন বিপদেও দেশ ও জনগণকে ভুলে যায়নি। যেকোন প্রাকৃতিক দূর্যোগে জামায়াত সবার আগে জনগণের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছে। যেকোন উৎসবে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। করোনার সময় মানুষকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছে।

বৃহস্পতিবার (৩০জানুয়ারি) বিকালে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা এলাকায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, ‘জামায়াতে ইসলামের দুই নেতা বাংলাদেশে মন্ত্রীর দায়িত্ব পালন করেছে। তারা কোনো সরকারি তহবিল নষ্ট করেনি। চুরি-দুর্নীতির কোনো অভিযোগ জামায়াতের বিরুদ্ধে নাই। হিন্দু ধর্মাবলম্বীদের পাশে জামায়াতে ইসলামী আছে। বিভিন্ন সভায় জামায়াতে ইসলামী তাদের পাশে আছে সেই কথা জানিয়েছেন তারা।’

তিনি আরও বলেন, ‘আমীরে জামায়াত ডা. শফিকুল রহমান বাংলাদেশের নেতা। তার নেতৃত্বে যদি রাষ্ট্র পরিচালনার দিন আসে তবে দুর্নীতি, মাদক ও অভাবমুক্ত বাংলাদেশ কায়েম করা অসম্ভব নয়।’

এ সময় জামায়াতের সব কর্মীদের জনগণের জন্য কাজ করা ও সাধারণ মানুষের পাশে থাকার কথা জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্থরের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা