× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জের ছাতকে টোল প্লাজায় সমন্বয়কদের হামলার অভিযোগ

সিলেট অফিস

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর টোল প্লাজায় বাঁশ তুলতে দেরি হওয়ায় ভাঙচুর করার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগের সমন্বয়কদের বিরুদ্ধে। সোমবার (২৭জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ঘটনার এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং টোল প্লাজা কর্তৃপক্ষ ও সমন্বয়কদের মধ্যে বিষয়টি সমাধান করে দেয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিলেট বিভাগের অন্যতম সমন্বয়ক আবু সালেহ মো. নাসিমের কাছে টোল প্লাজায় টাকা চাওয়ায় টুল প্লাজায় ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয়ে সোমবার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ফেরার পথে ছাতকে সুরমা সেতুর টোল প্লাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগীয় অন্যতম সমন্বয়ক আবু সালেহ মো. নাসিমের কাছে টোল চাওয়া হলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে টোল প্লাজায় ভাঙচুর করেন সমন্বয়করা। পরে যৌথবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিষয়টি সমাধান করে দেয়।

ওসি গোলাম কিবরিয়া বলেন, ‘টাকা পরিশোধ নিয়ে টোল প্লাজা কর্তৃপক্ষের সাথে সমন্বয়কদের একটু ঝামেলা হয়েছিল। কিছুটা ভাঙচুর হয়েছে। জরিমানা দিয়ে সমন্বয়ক কয়েকজন নিজেরাই সমাধান করেছেন।’

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের মূখ্য সমন্বয়ক আসাদ উল্লাহ গালিব বলেন, ‘ছাতকে ভাঙচুর বা ঝামেলার কোনো খবর এখনও পাইনি। না জেনে কিছু বলা সম্ভব না। খোঁজ নিতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা