× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাট শিকারির ফাঁদে আটক ১২০০ ঝুট শালিক অবমুক্ত

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ২২:০৪ পিএম

বাগেরহাট শিকারির ফাঁদে আটক ১২০০ ঝুট শালিক অবমুক্ত

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলায় অবৈধভাবে শিকার করে আটকে রাখা ১ হাজার ২০০ ঝুট শালিক পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে উপজেলার গাওলা ইউনিয়নের রাজপাট গ্রামের বিলে অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করে উপজেলা প্রশাসন।

এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারি ও তার সহযোগিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। তিনি বলেন, শীতের মৌসুমে ঘের-বিলে পাখির কোলাহল বেড়ে যায়। আর এই সুযোগে একশ্রেণির লোভী পাখি শিকারীরা বিভিন্ন ধরনের ফাঁদ পেতে পাখি শিকার করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাখি শিকারের তথ্য পেয়ে আমরা গাওলা লোকালয় সংলগ্ন বিলে অভিযান পরিচালনা করি। একটি মৎস্য ঘেরের অস্থায়ী ঘরের মধ্যে বিশেষ জালে আটকে রাখা ১ হাজার ২০০ ঝুট শালিক পাখি পাই। পরে পাখিগুলোকে অবমুক্ত করি। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আমাদের পৌঁছাতে দেরি হলে পাখিগুলো হয়তো পাচার হয়ে যেত। পাখি শিকারের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে নিয়মিত মামলা রুজু হবে এবং এদের আটকে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা