× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ১৮:৫৭ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫ ১৯:৩৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

শিশুটির নাম জাবির হাসান। সে  উপজেলার তখলপুর গ্রামের তৈমুর ইসলাম ও রুমা বেগমের সন্তান। 

জাবির হাসানের খালা সুমাইয়া জানান, শিশু জাবির বাবা-মায়ের সঙ্গে গত বৃহস্পতিবার নানা আব্দুর রশিদ বিশ্বাসের  বাড়িতে বেড়াতে আসে। তৈমুর ইসলাম স্ত্রী ও সন্তানকে নানা বাড়িতে রেখে ঢাকায় কর্মস্থলে চলে যান। বুধবার সকালে পরিবারের অজান্তে জাবির বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুজি করার একপর্যায়ে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে। শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এ ঘটনায় থানায় একটি  অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা