× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমিক আন্দোলন

কালিয়াকৈরে ছিনতাইয়ের ঘটনা, নিরাপত্তা চেয়ে মহাসড়ক অবরোধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১৭:৩৩ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫ ২০:০২ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন লিবাস টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা। প্রবা ফটো

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন লিবাস টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা। প্রবা ফটো

গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সড়কে চলাচলের নিরাপত্তা চেয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন লিবাস টেক্সটাইল লিমিটেড কারখানা শ্রমিকরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৩টা থেকে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবু তালেব তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, লিবাস টেক্সটাইল লিমিটেড কারখানার জহির উদ্দিন নামের এক শ্রমিক সোমবার (২০ জানুয়ারি) রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উপজেলার সফিপুর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তাকে আটকিয়ে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। হামলার খবর কারখানায় জানাজানি হলে অন্য শ্রমিকরা দুর্বৃত্তদের গ্রেপ্তার এবং শ্রমিকদের চলাচলের নিরাপত্তা চেয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরে বিকেল ৫টার দিকে পুলিশের পক্ষ থেকে আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা মহাসড়ক অবরোধ তুলে নেন।

পুলিশ সুপার মো. আবু তালেব বলেন, লিবাস টেক্সটাইল লিমিটেড কারখানার একজন শ্রমিককে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। সাথে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয় চলে যায়। এ কারণে লিবাস কারখানা শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা