× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ১৭:২৪ পিএম

পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু

পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র। শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।

বর্তমানে এ কেন্দ্রের উৎপাদিত ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে। নানা প্রতিকূলতা কাটিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে পারায় উচ্ছসিত বিদ্যুৎ প্লান্টের কর্মকর্তা-কর্মচারীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন।

তিনি বলেন, পর্যায়ক্রমে প্রথম ইউনিটের পুরো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে। আগামী মার্চে দ্বিতীয় ইউনিট (৬৬০ মেগাওয়াট) থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর লক্ষ্যে দ্রুত গতিতে কাজ চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা