× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেজুরের রস পান করতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল তিন বন্ধুর

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ১১:১৭ এএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫ ১১:৩৩ এএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত

খেজুরের রস পান করতে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে কালীনগর যাওয়ার পথে অজ্ঞাতপরিচয় গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন কিশেোর বন্ধু নিহত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার হিরণ্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের পাশে এ ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় অন্য মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন কাশিয়ানীর পোনা কাদিরপাড়া গ্রামের বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৬), একই গ্রামের বিশ্বদাসের ছেলে দীপু দাস (১৫) ও পিংগলিয়া গ্রামের মনির মৃধার ছেলে মো. হৃদয় মৃধা (১৮)।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারসূত্রে জানা যায়, শখের বশে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে খুব ভোরে বাড়ি থেকে বন্ধুরা মিলে বোয়ারমারী উপজেলার কালীনগর যাচ্ছিল। পথিমধ্যে হিরণ্যকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

ওসি মো. রকিবুজ্জামান বলেন, ঘন কুয়াশার কারণে ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দিতে তিন কিশোর বন্ধুর মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে বাইকে থাকা তিনজনই নিহত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা