× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে মানব পাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৪৭ পিএম

গ্রেপ্তারকৃতরা হলেন- সুইটি, জুথি ও আল আমিন। প্রবা ফটো

গ্রেপ্তারকৃতরা হলেন- সুইটি, জুথি ও আল আমিন। প্রবা ফটো

বরিশালের দপ্তরখানা এলাকার একটি ভবন থেকে মানব পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ। এ সময় পাচারের উদ্দেশে অপহরণের শিকার এক কিশোরীকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুইটি, জুথি ও আল আমিন। এ সময় সাদিয়া আক্তার তানহা নামে এক কিশোরীকে উদ্ধার করা হয়।

বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা বলেন, ‘পাচার চক্রের সদস্য সুইটি, জুথি ও আল আমিনকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার করা হয়। কাউনিয়া থানায় মানব পাচার আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না- তা তদন্ত করে দেখা হচ্ছে। চক্রটির মূলহোতাসহ বাকি সদস্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

তিনি জানান, গত ১ জানুয়ারি দুপুরে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সদর উপজেলার শায়েস্তাবাদ খেয়াঘাট থেকে কিশোরী সাদিয়া আক্তার তানহাকে অপহরণ করে এ পাচারকারীরা। পরে তাকে বরিশাল নগরীর দপ্তরখানা এলাকার একটি ভবনে আটকে রাখে। পতিতাবৃত্তির জন্য তানহাকে দুবাইয়ে পাচারের পরিকল্পনা ছিল আসামিদের। সেই উদ্দেশে তানহার নকল জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট করতে দুই দফায় ঢাকায় নিয়ে যায় চক্রটি। পরবর্তীতে আবারও দপ্তরখানা এলাকার ওই বাসায় বন্দি করে রাখা হয়। এ ঘটনায় ৯ জানুয়ারি মেয়ে নিখোঁজের ঘটনায় কাউনিয়া থানায় জিডি করেন তানহার পরিবার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা