× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ময়মনসিংহ (শহর) প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ১৬:২৭ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫ ১৬:৪১ পিএম

ময়মনসিংহ সিটি করপোরেশনের অডিটোরিয়ামে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রবা ফটো

ময়মনসিংহ সিটি করপোরেশনের অডিটোরিয়ামে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রবা ফটো

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে কোন উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল আছে। সীমান্ত বিষয়ে আগামী মাসে বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ের মিটিং-এ আলোচনা হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের অডিটোরিয়ামে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

পুলিশের বিরুদ্ধে করা মামলার তদন্তের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের তদন্ত পুলিশই করবে। অন্য কোনো সংস্থার করার কোনো স্কুপ (সুযোগ) নেই। বিশেষ ট্রাইব্যুনালে পুলিশই তদন্ত করে, অন্য কোনো বাহিনী না।’

কৃষকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘দেশে সারের কোনো সংকট নেই। কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে বলব তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। আর যেসব ডিলার এদের সঙ্গে জড়িত হবে, আগামী মাস থেকে তাদের ডিলারশিপ বাতিল হয়ে যাবে। দেশের প্রাণ কৃষকরাই। তারা সবাই সার পাবেন এবং ন্যায্যমূল্যেই পাবেন।’

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী, ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন সব পুলিশ ইউনিট, র‍্যাব-১৪, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা