× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

বেনাপোল (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১৯:০৩ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ১৯:২২ পিএম

সুস্মিতা পান্ডে। প্রবা ফটো

সুস্মিতা পান্ডে। প্রবা ফটো

ভারতে পালানোর সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিত পান্ডে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকালে যশোরের বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সুস্মিতা ও তার ভাই মাগুরা জেলার সাতদোহা পাড়া এলাকার স্বপন পান্ডের সন্তান।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন বলেন, ইমিগ্রেশন প্রবেশদ্বারে তাদের পাসপোর্ট যাচাইবাছাই করলে তাদের নামে ঢাকার নিউমার্কেট থানায় মামলা পাওয়া যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সুস্মিতার নেতৃত্বে সাধারন ছাত্রছাত্রী নির্যাতন হওয়ায় ঢাকা নিউমার্কেট থানায় মামলা দায়ের হয়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, সুস্মিতা ঢাকা ইডেন কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকাকালীন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তার ও তার ভাইয়ের নামে মামলা হয়। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কি না যাচাইবাছাই চলছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) তাদের যশোর আদালতে পাঠানো হবে।

এর আগে গত ১৫ ডিসেম্বর ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা ও ১৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা