× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ২০

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ১৭:৩১ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪ পিএম

ঝিনাইদহে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ২০

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) কাশিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এই সংঘর্ষে ওমর আলী কুলসুম বেগম, সাদ্দাম হোসেন, তুহিন খান, ইসলাম খান, হোসাইন খান, আশালুদ খান, সেলিম খান, তাইজেল খান, রোজিনা খাতুন ও আমির মণ্ডলসহ দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরে শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার ও শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের পক্ষে দুইভাগে বিভক্ত। গত বছরের জুলাই মাসে কাশিনাথপুর গ্রামে নায়েব আলী সমর্থক সাইফুল ইসলামের ছেলে রানাকে কুপিয়ে হত্যা করে মতিয়ার রহমান পক্ষের ইউপি সদস্য আকমাল হোসেন ও বাবলু খানের সমর্থকরা। এ ঘটনায় তখন মতিয়ার পক্ষের ৩৫ জন নেতাকর্মীকে আসামি করে একটি হত্যা মামলা করে প্রতিপক্ষ সাইফুল ইসলাম।


অন্যদিকে গত দুই সপ্তাহ আগে কাশীনাথপুর গ্রামে ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান অনুসারীদের একটি ধর্ষণ মামলায় আসামি হয় সাইফুল ইসলাম পক্ষের মতিন খানের ছেলে সাব্বির খানসহ দুইজন।

আওয়ামী লীগ কর্মী সাইফুল ইসলামের অভিযোগ সে ও তার সমর্থকরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের প্রতিপক্ষ। গত জুলাই মাসে কলেজ থেকে ফেরার পথে তার একমাত্র পূত্র রানাকে কুপিয়ে হত্যা করে কাশীনাথপুর গ্রামের মতিয়ার সমর্থকরা। এ ঘটনায় তিনি ৩৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা করেন। কিন্তু অধিকাংশ আসামিরা বর্তমানে জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে। শনিবার সকালে তিনি গ্রামেই ভগ্নিপতির বাড়ি থেকে আসার পথে হত্যা মামলার আসামি বাবলু খান, সেলিম খান, মনিরুল ইসলাম, সুজাত খান, নিজাম খানসহ আরও অনেকে তার ওপর হামলা চালায়। তখন সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে হত্যা মামলা তুলে নিতে হুমকি ও হামলার কথা অস্বীকার করে বাবলু খান বলেন, তার প্রতিপক্ষ সাইফুল ইসলামের সমর্থক মতিন খানের ছেলে সাব্বির খানসহ দুই যুবকের নামে একটি ধর্ষণ মামলা হয় শৈলকুপা থানায়। এ মামলা তুলে নিতে সাইফুল ইসলামের সমর্থকরা ধর্ষণ মামলার বাদী আওয়ামী লীগ কর্মী লিটন খানের পরিবারের ওপর হামলা চালায়। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘কাশীনাথপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন। খবর পেয়ে পুশি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা