রংপুর অফিস
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ২১:৫৭ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ২২:৫৩ পিএম
রংপুরে বিএনসিসি এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ প্রাঙ্গণে শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়।
এর পর একটি আনন্দ শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি রকিবুস সুলতান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক ড. রেহেনা খাতুন, সরকারি বেগম রোকেয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইসমাইল হোসেন সরকার, উৎসব উদযাপনের আহ্বায়ক ও এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মেরিনা লাভলী, পীরগঞ্জ শাহ আব্দুর রউফ কলেজের শিক্ষক আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র মাহবুব আলম। সভায় বক্তারা দেশের কল্যাণে এক্স ক্যাডেটরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন। মিলনমেলায় বিএনসিসির সাবেক ক্যাডেট ও বর্তমান ক্যাডেটরা অংশ নেন। অনুষ্ঠানে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত সবাই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।